………..আমার নীল পরী …………

Image
কিছু স্বপ্ন আমার অপূর্ণ থাকলে থাকুক
কিছু কষ্টে বুক ভেসে যায় যদি, তবে যাক
চোখের কনে যদি জল আসে, তবে আসুক না
প্রতি নিশি রাতে, কোন নির্জন কণে
বৃষ্টি হয়ে যদি অবিরাম অশ্রু ঝরে, তবে ঝরুক না
না পাবার হাহাকার রন্ধে রন্ধে ছরিয়ে যায় যদি যাক।

তার পরও যদি, নীল পরী………

কাক ডাকা কোনও ভরে
না হয় বিষাদ মাখা কোনও দুপুরে
অথবা মন খারাপের বিকেলে
না হয় বিষাদ মাখা নিরঘুম রাতে
খুব করে যদি তোমার কণ্ঠ সর শুনতে ইচ্ছা করে
যদি তোমার হাত ছুয়ে দেবার দুঃসাহস হয়, তবে হোক না ।

তবুও আমি,আমি আর ফিরবনা প্রিয় সে পথে
ছল ছল চোখে, চলে যাব অনেক দূরে
সত্যি বলছি, নীল পরী অভিমানে নয়
সুধু তোমায় ভালবেসে, চলে যাব বহু দূরে ।

তার পরও নীল পরী……………

ভালবাসার নীল বিষে, নীল নীল হয়ে
ছুয়ে ছুয়ে যায় যদি আমার সমগ্র গায়ে
তবুও নীল পরী, তোমার ভালবাসার নায়ে
কখনও দিয়না মরে ঠাই ।

আমার ননা জলে গড়া সাগরের বুকে
অজস্র ভালবাসা খেলা করে তোমারও নায়ে
সেখানে আমি বড্ড বেমানান,বুঝিয়ে দিয়েছ তুমি নিসচুপে ।

আর কখনও ফিরতে দিয়না আমায় তোমার চারিধারে
তাকিয়না কখনও মোর ছলছল চোখের কনে

অনুভব করতে যেওনা,কখনও যদি মনে পরে মরে
নীল রঙের নীল বিষ, আমি রাখব যতনে
সময় হয়েছে নীল পরী, তোমার নীল রঙ
ছরিয়ে দাও মোর স্বপ্নিল আসমানে
নীল নীল আলয় নিলাভ হয়ে
মিট মিট করে আলো দিব আমি তোমারও সংসারে

যাবার সময় হয়ে এল বলে নীল পরী, যাও
তোমার লাল লাল স্বপ্নের ডানা মেলে যাও
এবার বুঝেনাও ভালবাসা, ভাসিয়ে তোমার নাও
আমার ননা জলে গড়া তোমার লাল সাগরের বুকে
মিরতু সুখ খেলা করে করুক না সুধু সুধু আমারি বুকে
দিয়নাক মরে ঠাই তোমারও পরাণে

তুমি বিনা হয়তবা কষ্টের হাসির ঝিলিক
বয়ে যাবে মোর ঠোটের ও কনে
বুঝে নিয়ো মিরতু সুখে ক্ষণে ক্ষণে
হাসছি আমি ছল ছল নয়পণে
তবুও দিয়নাক মরে ঠাই তোমারও পরাণে ।

কবি শেখ ফজলল করিমের সেই বিখ্যাত কবিতা

কোথায় স্বর্গ, কোথায় নরক,কে বলে তা বহুদূ্র ?

মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।

রিপুর তাড়নে যখন মোদের বিবেক পায় গো লয়,

আত্তগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।

প্রীতি ও প্রেমের পুন্য বাঁদনে যবে মিলি পরস্পরে,

স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গণিতের সংক্ষিপ্ত পদ্ধতি (জ্যামিতি)

পড়াশুনা-১
যারা ২০১০ অথাবা ২০১১ সালে এইচ.এস.সি. পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ন হয়ে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অপেক্ষা করছে, সেই সব শীক্ষার্থীর জন্য গণিতের কিছু সংক্ষিপ্ত পদ্ধতি উল্লেখ করার চেষ্টা করছি।
সংক্ষিপ্ত পদ্ধতি জানার প্রয়োজনিয়তাঃ
এবার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এম.সি.কিউ. পদ্ধতিতে অনুষ্ঠিত হবি। এ জন্য প্রতিটি প্রশ্নের জন্য সর্বচ্চো ৩০-৪০ সেকেন্ড সময় ব্যয় করতে হবে, নয়ত ভর্তি পরীক্ষায় ভাল ফলাফল আসা করাটা অনেকাংশে বোকামি হবে বলে আমি মনে করি। আমার এই পদ্ধতিতে আপনারা অনেক সময় পুরো অঙ্ক না করেও শুধু মাত্র অপশন দেখে ১০ থেকে ১৫ সেকেন্ডে একটি প্রশ্নের উত্তর দিতে পারবেন বলে আসা করছি।
জ্যামিতিঃ বিশ্ববিদ্যালয় গুলোতে অধিকাংশ সময় জ্যামিতি থেকে যে ধরনের প্রশ্ন আসে তার একটি নমুনা নিচে দেয়া হলঃ
নমুনা ১
এমন সরলরেখার সমীকরণ নির্ণয় কর যারা (3,6) বিন্দু দিয়ে যায় এবং মুল বিন্দু থেকে যাদের দূরত্ব 6 একক।
ক)3x+4y-30=0 খ)4x+3y-30=0 গ)3x+4y+30=0 ঘ)4x+3y+30=0
সমাধানঃ
সাধারণ ভাবে এই প্রশ্নটি আমরা নিন্মক্তভাবে সমাধান করে থাকিঃ
মনেকরি সরলরেখাটি, y-6=m(x-3)
বা,mx-y+6-3m=0
প্রশ্নানুসারে,(6-3m)/√(1+m^2 )=±6
বা,〖(6-3m)〗^2=36+36m^2
বা,3m^2+4m=0
বা,m(3m+4)=0 ∴m=0,-4/3
অতএব নির্ণেয় সরলরেখা, y-6=0 এবং y-6=-4/3(x-3) বা, 4x+3y-30=0
সংক্ষিপ্ত পদ্ধতিঃ যেহেতু রেখাটি (3,6) বিন্দু দিয়ে যায়, তাই আমরা অপশন গুলোতে (x,y) এর জায়গায় (3,6) বসিয়ে শুদ্ধি পরীক্ষা করতে পারি। শুদ্ধি পরীক্ষায় যে অপশনটি সঠিক প্রমাণিত হবে সেটিই উত্তর হতে বাধ্য।
বিশেষ দ্রষ্টব্যঃ সাধারণত বেশীর ভাগ সঠিক উত্তর (খ) ও (গ) নং অপশনে থাকে তাই আমরা প্রথমে শুদ্ধি পরীক্ষার জন্য (গ) নং তারপর (খ)নং বেছে নিব, যদি এর মধ্যে সঠিক উত্তরটি না পাওয়া যায় তাহলে (ক)নং এবং সবশেষে (ঘ)নং অপশনটি বেছে নিব। এই পদ্ধিতিতে আসা করি ১০-১৫ সেকেন্ডে একটি প্রশ্নের উত্তর দেয়া সম্ভব।

পানির অপর নাম জীবন

আমরা সবাই জানি–পানির অপর নাম জীবন| পানি ছাড়া আমরা একদিনও চলতে পারি না | প্রতিদিন প্রায় সব ধরনের কাজে আমাদের পানি লাগবেই| সারাদিন আমরা যত ধরনের খাবার খাই, তার মধ্যে একমাত্র পানিই হচ্ছে ক্যালরি,ফ্যাট,শর্করা,ও চিনি মুক্ত| তাই যত খুশি পানি পান করুন, কোনো সমস্যা নেই| আমাদের শরীরের ৬০-৭০% ওজনই হচ্ছে পানি| তার মানে শরীরের প্রধান উপাদান হচ্ছে পানি| কিন্তু আমরা প্রতিদিন বিভিন্ন ভাবে, (যেমন- ইউরিন, ঘাম, শ্বাস প্রশ্বাস ইত্যাদি) শরীর থেকে পানি হারাই| তাছাড়া শরীরকে সচল রাখতেও পানি দরকার| তাই আমাদের শরীরে দৈনিক পানির চাহিদা অনেক| শারীরিক ফিটনেসঅর্জন করতে হলে, খাদ্য তালিকায় প্রচুর পানি থাকতেই হবে| প্রতিদিন আমাদের প্রচুর পরিমানে পানি পান করতে হবে, না হলে অনেক রকম সমস্যা, যেমন: পানিশুন্যতা, কোষ্ঠকাঠিন্য, কিডনির সমস্যা, শরীরের টক্সিন জমা, ইত্যাদি হতে পারে

পানি পান করার প্রয়োজনীয়তা :
• পানি মেটাবলিজম বাড়ায়, পেট ভরায়/ ক্ষুধা কমায় , তাই ওজন কমাতে ও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে
• বরফ শীতল পানি পান করলে, শরীর তা হজম করার জন্য গরম হয়, ফলে কিছু ক্যালরি খরচ হয়|
• পিপাসার্ত অবস্থায় পানি খেলে, তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরের পানিশুন্যতা দূর করে| ফলে শারীরিক ক্লান্তি দূর হয় ও শক্তি ফিরে আসে| কারণ পানি রক্তে ও কোষে অক্সিজেন ও অনান্য পুষ্টি উপাদান সরবরাহ করে| এছাড়া সারা শরীরের রক্ত সরবরাহ ও সঞ্চালন বাড়ে পানি পান করার ফলে|
• পানির অভাবে মাসলের দুর্বলতা, অস্ব্স্তি বোধ হওয়া, মাথা ঘুরানো, ও অন্যান্য সমস্যা হতে পারে
• পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে| পানির অভাবে শরীরের তাপমাত্রা বেড়ে heat stroke হতে পারে
• পানির অভাবে সারা শরীরের ও সমস্ত অঙ্গ প্রত্বঙ্গের সমন্বয় ঠিক মতো হয় না
• পানি ইউরিন, bowel movement,ও ঘামের মাধ্যমে শরীর থেকে দুষিত/বর্জ্য পদার্থ ও ফ্যাট বের করতে সাহায্য করে|
• পানি হজম শক্তি বাড়ায়, হজম প্রক্রিয়া ঠিক রাখে| কারণ আমাদের শরীরের ঠিক ভাবে খাবার হজম করার জন্য প্রচুর পানি দরকার হয়| তাই প্রচুর আঁশ জাতীয় খাবারের পাশাপাশি, প্রচুর পানিও পান করতে হবে
• পানি কোষ্ঠকাঠিন্য কমায়| পানি ঠিক মতো পান না করলে শরীর সব পানি শুষে নেয়, ফলে কোলন শুষ্ক হয়ে যায়, তাই শরীর থেকে বর্জ্য পদার্থ ঠিক মতো বের হতে চায় না বা bowel movement ঠিক মতো হয় না|
• পানি কিডনির পাথর হওয়া থেকে বাঁচায়| কারণ, পানি ইউরিনের লবন ও মিনারেল ভেঙ্গে দেয়, ফলে কিডনিতে পাথর হয় না|
• ব্রেইনের ৮৫% হচ্ছে, পানি| তাই পানির অভাবে আমরা মানসিক/ শারীরিক চাপে ভুগি| একটু পর পর পানি পান করলে, এই মানসিক চাপ থেকে মুক্ত থাকা যায় এবং শারীরিক শক্তি বাড়ে
• ব্যায়াম করার সময় একটু পর পর পানি পান করতেই হবে| পানি শরীরের তাপমাত্রা ঠিক রাখে, মাসেলের ক্র্যাম্প হতে রক্ষা করে, শরীরের শক্তি ঠিক রাখে |তাই অনেক সময় ধরে সঠিক ভাবে ব্যায়াম করা যায়| শুধুমাত্র কার্ডিও ব্যায়াম নয়, ওয়েট ট্রেইনিং করার সময়ও একটু পর পর পানি খেতে হবে | তাহলে মাসেলে পানি শুন্যতা হবে না ও ব্যায়াম ভালো কাজ করবে| ব্যায়ামের কিছু সাধারণ নিয়মাবলী জানতে ক্লিক করুন|
• পানি হচ্ছে প্রাকৃতিক ক্রিম, যা ত্বকের সৌন্দর্য বাড়ায়| পানিশুন্যতা আমাদের ত্বকে বলিরেখা ফেলে| তাই প্রচুর পানি পান করলে, বলিরেখা থেকে মুক্ত থাকা যায়| কারণ পানি, কোষের পানি বাড়ায়, ফলে ত্বকের সৌন্দর্য বাড়ে ও বয়স কম মনে হয়| তাছাড়া, পানি শরীর থেকে সব দুষিত পদার্থ বের করে দেয়, রক্ত সঞ্চালন বাড়ায়, তাই ত্বকের সৌন্দর্য বাড়ায়| তাই হেলদি, উজ্জল, মোলায়েম/কোমল ত্বক পেতে প্রচুর পানি পান করতে হবে|
• ত্বকের উজ্জলতা বাড়াতে এক সপ্তাহ প্রচুর পানি পান করুন এবং এক সপ্তাহ পরে লক্ষ্য করুন উজ্জল ত্বক
• পানি রোগ মুক্ত রেখে ও ত্বক সজীব রেখে তারুণ্য ধরে রাখে
• প্রচুর পানি পান করলে কিছু ক্যান্সার, যেমন: কোলন, ব্লাডার, ও ব্রেস্ট ক্যান্সার হতে রক্ষা পাওয়া যায়
• জয়েন্টের স্থিতিস্থাপকতা বজায় রাখে| কারণ জয়েন্টের মেইন লুব্রিকেন্ট হচ্ছে পানি
• জয়েন্ট(Arthritis) ও ব্যাক পেইনের রোগীরা তাই প্রচুর পানি পান করলে উপকার পান
• পানি মাথা ব্যথা দূর করে ও প্রতিরোধ করে
• পানি হার্ট এটাকের ও স্ট্রোকের ঝুঁকি কমায়| কারণ পানি হার্ট ও ব্রেইনের arteries এর clogging প্রতিরোধ করে
• পানি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
• পানি মস্তিষ্কের/ ব্রেইনের ক্ষমতা বাড়ায়, স্মৃতি শক্তি বাড়ায়, আলঝেইমার রোগ প্রতিরোধ করে
• Gastrointestinal সমস্যা বা গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, হজমের সমস্যা ও heartburn কমায়
• পানি রক্ত সঞ্চালন বাড়ায়, তাই উচ্চ রক্তচাপ কমায়

প্রতিদিন কত টুকু পানি পান করবেন?
প্রতিদিন কত গ্লাস পানি পান করবেন, এটা নির্ভর করে আপনার স্বাস্থ্য, ওজন, কোথায় বাস করেন-গরম না ঠান্ডা আবহাওয়ায়, আপনি কত কর্মঠ—ব্যায়াম বা শারীরিক পরিশ্রম কেমন করেন, ইত্যাদির উপর| তাছাড়া, আপনি আর অন্য কি পানীয়, যেমন- চা, লাচ্ছি, জুস, ডাবের পানি ইত্যাদি খান, তার উপরও নির্ভর করবে দৈনিক কত গ্লাস পানি পান করবেন|
• সাধারণত: পুষ্টিবিদেরা বলেন দৈনিক অন্তত: ৮ গ্লাস পানীয় পান করতে| তার মানে সব ধরনের পানীয় ও পানি সহ দৈনিক অন্তত:৮ গ্লাস পানি পান করতে হবে|
• The Institute of Medicine এর মতে পুরুষদের জন্য দৈনিক অন্তত: ৩ লিটার বা ১২ গ্লাস এবং মহিলাদের জন্য অন্তত:২ লিটার বা ৮ গ্লাস পানি পান করা দরকার|
• the Institute of Medicine’s Food and Nutrition Board ১৯৯৪ সালে আরেকটি হিসাব প্রকাশ করেছে যে মহিলাদের জন্য ৯১ আউন্স এবং পুরুষদের জন্য ১২৫ আউন্স পানি পান করতে হবে
• আরেকটি নিয়ম হচ্ছে আপনার ওজন যত পাউন্ড, ঠিক তার অর্ধেক আউন্স পানি খেতে হবে| যেমন: আপনার ওজন যদি হয় ১৬০ পাউন্ড, তবে আপনাকে ৮০ আউন্স পানি পান করতে হবে| এই পানি সকল রকম পানীয়র হিসাব| তবে ৮০ আউন্স এর ৮০% বা ৬৪ আউন্স, শুধু মাত্র পানি খেলে ভালো| মনে রাখবেন যে, ৮ আউন্স = এক গ্লাস পানি
• তবে আপনি যদি সুস্থ্য সবল হন, তবে পানি খাওয়ার হিসাব নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই| পিপাসা পেলে, স্বাভাবিক ভাবে পানি পান করলেই চলবে|
• কিন্তু আপনি যদি খেলোয়াড় হন, ব্যায়াম করেন, বা অনেক ঘামেন, তাহলে আরো বেশি পানি পান করতে হবে|
• অতিরিক্ত গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর থেকে অনেক পানি বের হয়, তাই অনেক বেশি পানি পান করতে হবে|
• অসুস্থ্য হলে, যেমন: জ্বর, ডায়রিয়ায়, বমি হবার পরে অনেক বেশি পানি পান করতে হবে|
কি ভাবে বুঝবেন যে আপনি সঠিক পরিমানে পানি পান করছেন?
• আপনি যদি সব সময় তৃষ্ণার্ত বোধ না করেন
• আপনার যদি দৈনিক ১.৫ লিটার ইউরিন হয়
• যদি ইউরিনের রং সাদা বা হালকা হলুদ হয়
• ইউরিনের রং হলুদ হলে আপনি সঠিক পরিমানে পানি পান করছেন না
• আপনার bowel movement যদি ঠিক মতো হয় এবং আপনার যদি কোষ্ঠকাঠিন্য না হয়|
পানি পান করার প্রয়োজনীয়তা কত তা অনুধাবন করে, আপনার সাথে তাই সব সময় বিশুদ্ধ খাবার পানি রাখুন ও বেশি বেশি পানি পান করুন| গরমের দিনে অনেক বেশি পানি পান করে শরীর ঠিক রাখুন| হেলদি লাইফ স্টাইল মেনে চলার খুব সহজ একটি উপায় হচ্ছে, প্রতিদিন অনেক বেশি পানি পান করা| তাহলে আপনাকে সুস্থ্য, সুন্দর ও সবল দেখাবে।

কবি শেখ ফজলল করিমের বাড়ি ও কবর

কবি শেখ ফজলল করিম

অবস্থান

কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা মৌজায় শেখ ফজলল করিমের বাড়ী অবসিহত, যা ‘কবি বাড়ী’ নামে বহুল পরিচিত।

 

সংক্ষিপ্ত ইতিহাস

নীতিবাদী সাহিত্য সাধক শেখ ফজলল করিমের জন্ম বাংলা ১২৮৯ সালের ৩০ চৈত্র (ইতিহাস গবেষক সমর পালের মতে ১৮৮৩ খ্রিষ্টাব্দের ১৪ এপ্রিল) সোমবার রাত্রি শেষে (মঙ্গলবার) তৎকালীন কালীগঞ্জ থানার কাকিনা গ্রামে। তাঁর মাতার নাম কোকিলা বিবি।

১৯৩৬ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর মধ্য রাতে কাকিনায় নিজ বাড়ীতে তিনি ইন্তেকাল করেন। বাড়ীর সম্মুখে তাঁকে সমাহিত করা হয়। তাঁর স্মৃতিকে অম্লান করে রাখার জন্য লালমনিরহাট পৌরসভাধীন খোর্দ্দসাপটানা মৌজায় কালেক্টরেট মাঠের পূর্ব পাশে ১৯৮৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় কবি শেখ ফজলল করিম শিশুনিকেতন ও বালিকা উচ্চ বিদ্যালয়।

 

যাতায়াত ব্যবস্থা

লালমনিরহাট সদর হতে অথবা কালীগঞ্জ উপজেলা সদর হতে সড়কপথে কবি শেখ ফজলল করিমের বাড়ী ও কবর দেখতে যাওয়া যায়। কালীগঞ্জ উপজেলা সদর হতে সড়কপথে এর দুরত্ব ১০ কিমি।

কবির কবর

বুড়িমারী স্থল বন্দর

অবস্থান

পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমামেত এ স্থল বন্দর অবস্থিত।

 

সংক্ষিপ্ত বর্ননা

ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে। এ বন্দর দিয়ে ভারত, ভূটান ও নেপাল হতে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজ, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশু খাদ্য, বিভিন্ন ধরণের ফলমূল, পিঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরণের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানী করা হয়। বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামাইনের তৈরী বাসনপত্র এবং ঔষধ সহ কতিপয় মালামাল।

 

যাতায়াত ব্যবস্থা

পাটগ্রাম উপজেলা সদর হতে এর দুরত্ব ১৪ কিমি। সড়কপথে রিকসা কিংবা ভ্যান দিয়ে এখানে যাওয়া যাবে। সময় লাগবে আনুমানিক ১ ঘন্টা।

 

আবাসন সুবিধা

এ স্থল বন্দরের আশে-পাশে ভাল কোন আবাসিক সুবিধা নাই। লালমনিরহাট জেলা সদরে অথবা পাটগ্রাম উপজেলা সদরে অবস্থান করতে হবে।

তিস্তা ব্যারেজ

অবস্থান

বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্পের তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলাধীন গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এবং পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন খালিসা চাপানী ইউনিয়নের ডালিয়া- এর মধ্যবর্তী স্থানে তিস্তা নদীর উপর নির্মিত। ব্যারেজের পাশেই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবসর রেস্ট হাউজ অবস্থিত।

 

সংক্ষিপ্ত ইতিহাস

উত্তর জনপদের বৃহত্তর রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলার অনাবাদী জমিতে সেচ সুবিধা প্রদানের মাধ্যমে বাড়তি ফসল উৎপাদনের লক্ষ্যে ১৯৩৭ খ্রিষ্টাব্দে তৎকালীন সরকার তিস্তা ব্যারেজ প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করে। মূল পরিকল্পনা গৃহীত হয় ১৯৫৩ খ্রিষ্টাব্দে। ১৯৫৭ খ্রিষ্টাব্দে প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেয়া হলেও বিভিন্ন জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে ১৯৭৯ খ্রিষ্টাব্দে লালমনিরহাট ও নীলফামারী মহকুমার সীমান্তে তিস্তা নদীর উপর ৪৪টি রেডিয়াল গেট সম্বলিত ৬১৫ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ব্যারেজটির নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ কাজ শেষ হয় ১৯৯০ খ্রিষ্টাব্দে। একই খ্রিষ্টাব্দের ৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ আনুষ্ঠানিক ভাবে ব্যারেজটি উদ্বোধন করেন। বাই পাস ক্যানেলের উপর নির্মিত গেট সহ এ ব্যারেজের মোট গেট সংখ্যা ৫২টি।

 

কেন বিখ্যাত/ গুরুত্বপূর্ণ

এ ব্যারেজটি তৈরির ফলে নীলফামারি, রংপুর ও দিনাজপুর জেলার বিশাল এলাকা সেচ সুবিধার আওতায় এসেছে।

 

যাতায়াত ব্যবস্থা

লালমনিরহাট সদর হতে অথবা হাতীবান্ধা উপজেলা সদর হতে সড়কপথে তিস্তা ব্যারেজ্ ও অবসর রেস্ট হাউজে যাওয়া যায়। হাতীবান্ধা উপজেলা সদর হতে সড়কপথে এর দুরত্ব ২০ কিমি।

 

আবাসন সুবিধা

পানি উন্নয়ন বোর্ড অবসর রেস্ট হাউজের তত্ত্বাবধান করে থাকে। তাদের অনুমতি নিয়ে এ রেস্ট হাউজে অবস্থান করা যায়। তবে এটি সকলের জন্য উন্মুক্ত নয়।

তিন বিঘা করিডোর ও দহগ্রাম-আংগরপোতা ছিটমহল

অবস্থান

পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন ও দহগ্রাম-আংগরপোতা ছিটমহলের মাঝখানে এ করিডোরটি অবস্থিত।

 

সংক্ষিপ্ত ইতিহাস

১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারত বিভাগের সময় সীমান্ত এলাকা গুলো যাতে সুষ্ঠুভাবে বণ্টিত হয় এজন্য গঠিত হয়েছিল Radcliffe Commission। বৃটিশদের ডিভাইড এন্ড রুল নীতির সার্থক প্রয়োগ করে Radcliffe Commission সীমান্ত এলাকাগুলোকে এমনভাবে ভাগাভাগি করেছিল যাতে প্রতিবেশি দু’দেশের মধ্যে সীমান্ত বিরোধ বিরাজ করে, যার দৃষ্টান্ত ছিটমহলগুলো। তন্মধ্যে লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম ও আঙ্গরপোতা ব্যাপকভাবে পরিচিত। এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল ভূখন্ডের যোগাযোগের জন্য একটি ‘প্যাসেজ ডোর’ এর ব্যবস্থা রাখা হয়েছিল, যা বর্তমানে ‘তিন বিঘা করিডোর’ নামে পরিচিত।

পাকিস্তান আমল পেরিয়ে বাংলাদেশ আমল পর্যন্ত তিন বিঘা হস্তান্তর প্রশ্নে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের অনেক বৈঠক এবং চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮৫ খ্রিষ্টাব্দের পর থেকে দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহল পাটগ্রাম উপজেলার একটি স্বতন্ত্র ইউনিয়ন ‘দহগ্রাম ইউনিয়ন’ হিসেবে পরিগণিত হয় এবং ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট এখানে ইউনিয়ন পরিষদের শুভ উদ্বোধন ঘটে। ১৯৯২ খ্রিষ্টাব্দের ২৬ জুন ইজারার মাধ্যমে উক্ত তিন বিঘা বাংলাদেশকে প্রদান করা হয়। তবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১ ঘন্টা পর পর করিডোর দিয়ে বাংলাদেশীদের যাতায়াতের সুযোগ দেয়া হয়। অতঃপর করিডোর দিন-রাত খোলা রাখার জন্য দাবী উত্থাপিত হলে ২০০১ খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল থেকে তা সকাল ৭-৩০ মিনিট হতে সন্ধ্যা ৭-৩০ মিনিট পর্যন্ত খোলা রাখা হচ্ছে।

 

কেন বিখ্যাত/ গুরুত্বপূর্ণ

ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহল দহগ্রাম-আংগরপোতার সাথে মূল ভূখন্ডের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে এ ছিটমহলটি।

 

যাতায়াত ব্যবস্থা

পাটগ্রাম উপজেলা সদর হতে এর দুরত্ব ১০ কিমি। সড়কপথে রিকসা কিংবা ভ্যান দিয়ে এখানে যাওয়া যাবে। সময় লাগবে আনুমানিক ১ ঘন্টা।

 

আবাসন সুবিধা

দহগ্রাম-আংগরপোতা ছিটমহলে কিংবা এ করিডোরের আশে-পাশে কোন আবাসিক সুবিধা নাই। লালমনিরহাট জেলা সদরে অথবা পাটগ্রাম উপজেলা সদরে অবস্থান করতে হবে।

বিশেষ সতর্কীকরণ

সন্ধ্যা ৭-৩০ মিনিটের পর করিডোরটি বন্ধ হয়ে যায়। কাজেই দহগ্রাম-আংগরপোতা ছিটমহল দেখে এ সময়ের আগেই চলে আসতে হবে। তাছাড়া করিডোর এলাকায় ছবি তোলা সম্পুনূরূপে নিষিদ্ধ।

যোগাযোগ ব্যবস্থা

লালমনিরহাট জেলায় তিন ধরণের যোগাযোগ ব্যবস্থা চালু রয়েছে; সড়ক, রেল এবং নৌ যোগাযোগ। এর মধ্যে সড়ক যোগাযোগই প্রধান। এছাড়া রেল যোগাযোগও যথেষ্ট জনপ্রিয়। বাংলাদেশ রেলওয়ের একটি বিভাগীয় হেড কোয়ার্টার লালমনিরহাটে অবস্থিত।

লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াতের ব্যবস্থা সম্পর্কে একটি চিত্র নিম্নে তুলে ধরা হলো-

সড়ক পথে ঢাকা হতে লালমনিরহাট পৌছাতে…

 

পরিবহনের নাম

যোগাযোগের নম্বর

যাত্রাস্থান

ছাড়ার সময়

পৌছার সময়

ভাড়া

শাহ আলী পরিবহন

০১৬৭৪০৮০৪৪৪

০১৭১২১৪৫৬৬২

ঢাকা

(গাবতলী)

সকাল ৯.০০

বিকাল ৪.০০

৩৫০ টাকা

বিকাল ৪.০০

রাত ১১.০০

রাত ৯.০০

রাত ৪.০০

হানিফ পরিবহন

০১৭১৩০৪৯৫৪১

৮১২২৭০৭

ঢাকা

(কলেজ গেট)

রাত ৮.৩০

রাত ৩.৩০

৩০০ টাকা

খালেক এন্টারপ্রাইজ

০১১৯৯১২১৪৭১

ঢাকা

(গাবতলী)

সকাল ৯.০০

বিকাল ৪.০০

৩০০ টাকা

রাত ৯.৩০

রাত ৪.৩০

উত্তরবঙ্গ ট্রাভেলস

০১৭৩২৬০২৪৩৫

০১৯১১২২১০০১

ঢাকা (টেকনিক্যাল)

সকাল ৯.০০

বিকাল ৪.০০

৩০০ টাকা

রাত ৯.৩০

রাত ৪.৩০

লালমনি পরিবহন

০১৭১১৩৫০৪৭৬

ঢাকা

রাত ৮.৩০

রাত ৩.৩০

৩০০ টাকা

বাবলু এন্টারপ্রাইজ

০১৭১৬৪৫১৮৫৫

ঢাকা (টেকনিক্যাল)

রাত ৯.০০

রাত ৪.০০

৩০০ টাকা

সাদ্দাম পরিবহন

০১৭১৮১৬৪৪৯২

সায়েদাবাদ

রাত ৯.৩০

রাত ৪.৩০

২৫০ টাকা

শুভ বসুন্ধরা

০১৭১২৮৩৫৩০৭

০২-৮০১৩৯৫২

ঢাকা

(গাবতলী)

রাত ১০.০০

ভোর ৫.০০

–

এসআর পরিবহন

০১৭১১৩৯৪৮০১

০২-৮০১৩৭৯৩

কল্যানপুর

রাত ৮.৩০

রাত ৩.৩০

৩৫০ টাকা

দ্রুতি পরিবহন

০১৮১৯৯২১২০৫

ঢাকা (গাবতলী)

সন্ধ্যা ৬.০০

রাত ১.০০

২৭০ টাকা

সন্ধ্যা ৭.০০

রাত ২.০০

২৭০ টাকা

ডিআর পরিবহন

০১১৯০৫৯২৭৪৯

ঢাকা (টেকনিক্যাল)

রাত ৯.৩০

রাত ৪.৩০

রোজিনা পরিবহন

০১৭১০৮৬২৩৯৯

ঢাকা

সকাল ৯.০০

বিকাল ৪.০০

–

বিকাল ৫.০০

বিকাল ৫.০০

রাত ৮.৩০

রাত ৩.৩০

মডার্ন পরিবহন

০১১৯১৪৯১২৫৩

ঢাকা

রাত ৯.০০

রাত ৪.০০

–

 

 

সড়ক পথে লালমনিরহাট থেকে ঢাকা যেতে …

 

পরিবহনের নাম

যোগাযোগের নম্বর

যাত্রাস্থান

ছাড়ার সময়

পৌছার সময়

ভাড়া

শাহ আলী পরিবহন

০১৭১১০৩৪১৭৭

০১৬৭৪০৮০৪৩৩

০৫৯১-৬১৪২৭

০৫৯১-৬১৬৬৯

লালমনিরহাট (বাস স্ট্যান্ড)

সকাল ৭.৩০

দুপুর ২.০০

৩৫০ টাকা

সকাল ৯.১৫

বিকাল ৪.১৫

রাত ১০.১৫

ভোর ৫.০০

হানিফ পরিবহন

০১৭১২৯৩৩৫৪৪

০৫৯১-৬২২১২

লালমনিরহাট

রাত ১০.১৫

ভোর ৫.০০

৩৫০ টাকা

খালেক এন্টারপ্রাইজ

০১৭৩৬১৮৯০৯৫

০১৭৪৬০৯৮৪০১

লালমনিরহাট

সকাল ৯.৩০

বিকাল ৪.৩০

৩৫০ টাকা

রাত ১০.৩০

ভোর ৫.০০

উত্তরবঙ্গ ট্রাভেলস

০১৭১৩৭২৮৬৪১

০১৭১৮০১৮৬৭৬

লালমনিরহাট

সকাল ৯.৩০

বিকাল ৪.৩০

৩৫০ টাকা

রাত ১০.৩০

ভোর ৫.৩০

লালমনি পরিবহন

০১৭১৬৬৩৭৩৮৪

লালমনিরহাট

রাত ১০.৩০

ভোর ৫.৩০

৩৫০ টাকা

বাবলু এন্টারপ্রাইজ

০১৭৪৫১১২৬২৮

লালমনিরহাট

রাত ১০.০০

ভোর ৫.০০

৩৫০ টাকা

সাদ্দাম পরিবহন

০১৭২৪৬৭৬২৩৮

লালমনিরহাট

রাত ৯.৩০

ভোর ৪.৩০

৩৫০ টাকা

শুভ বসুন্ধরা

০১৭১৭৮১৮৮১৪

০১৭১৭৮১৮৬১৫

লালমনিরহাট

রাত ১০.০০

ভোর ৫.০০

৩৫০ টাকা

এসআর পরিবহন

০১৭১২২১৮০৯৮

০৫৯১-৬১৮৯১

লালমনিরহাট

রাত ১০.৩০

ভোর ৫.৩০

৩৫০ টাকা

দ্রুতি পরিবহন

০১৭২৮০৫১৮৫২

লালমনিরহাট

রাত ৯.০০

ভোর ৪.০০

৩৫০ টাকা

রাত ১০.৩০

ভোর ৫.৩০

ডিআর পরিবহন

০১৭১১৫৮৭৫৬৬

লালমনিরহাট

সকাল ৯.৩০

বিকাল ৪.০০

৩৫০ টাকা

রোজিনা পরিবহন

০১৭২৪৭৭৮০৫০

লালমনিরহাট

সকাল ৮.৩০

বিকাল ৩.৩০

–

রাত ৯.০০

রাত ৪.০০

মডার্ন পরিবহন

০১৭২৬৮২৫৯৮১

লালমনিরহাট

রাত ১০.০০

রাত ৫.০০

–

 

 

রেল পথে দেশের বিভিন্ন স্থান হতে লালমনিরহাট পৌছাতে …

 

ট্রেনের নাম

যাত্রাস্থান

ছাড়ার সময়

পৌছার সময়

যাত্রী প্রতি ভাড়া

লালমনি এক্সপ্রেস

ঢাকা (কমলাপুর)

রাত ১০.২০

সকাল ৮.৩০

১ম শ্রেনী (বার্থ) ৫৭৫ টাকা

১ম শ্রেনী (আসন) ৪০০ টাকা

শোভন চেয়ার ২৬৫ টাকা

শোভন ২০০ টাকা

করতোয়া এক্সপ্রেস

সান্তাহার

বিকাল ৪.১৫

রাত ৮.২০

পদ্মরাগ এক্সপ্রেস

সান্তাহার

সকাল ৬.০০

দুপুর ১২.০০

কমিউটার

রংপুর

সকাল ৯.০০

সকাল ১০.০০

 

 

রেল পথে লালমনিরহাট থেকে দেশের বিভিন্ন স্থানে যেতে …

 

ট্রেনের নাম

যাত্রাস্থান

ছাড়ার সময়

পৌছার সময়

যাত্রী প্রতি ভাড়া

লালমনি এক্সপ্রেস

লালমনিরহাট

সকাল ১০.৪০

রাত ৮.৪৫

১ম শ্রেনী (বার্থ) ৫৭৫ টাকা

১ম শ্রেনী (আসন) ৪০০ টাকা

শোভন চেয়ার ২৬৫ টাকা

শোভন ২০০ টাকা

করতোয়া এক্সপ্রেস

লালমনিরহাট

সন্ধ্যা ৭.৪০

রাত ১১.৪৫

পদ্মরাগ এক্সপ্রেস

লালমনিরহাট

দুপুর ২.০০

রাত ৮.২০

কমিউটার

লালমনিরহাট

সকাল ৭.০০

সকাল ৮.০০

খনিজ সম্পদ

নাম

উৎস স্থান

মজুদের পরিমান

উত্তোলনের বর্তমান অবস্থা

ভবিষ্যত সম্ভাবনা

পাথর

পাটগ্রাম

পরিমাপ করা হয়নি

দেশীয় পদ্ধতিতে উত্তোলন করা হচ্ছে

এ পাথর নির্মাণ কাজের জন্য দেশ জুড়ে সমাদৃত। সঠিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে এ পাথর উত্তোলিত হলে তা থেকে সরকারের রাজস্ব আয় অনেক বাড়বে।

বালি

পাটগ্রাম উপজেলা ও ধরলা নদী

পরিমাপ করা হয়নি

উত্তোলন করা হয়না

নির্মাণ কাজের জন্য এ বালি উত্তম বলে বিবেচিত। তাছাড়া এটি কাঁচ শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাই চলছে।

হামার লালমনিরহাট

লালমনিরহাট জেলা

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free